
স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনঃ
মাদারীপুর জেলার রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খানের নেতৃত্বে এস আই তরিকুল ইসলাম তারেকের সার্বিক দিকনির্দেশনায় রাজৈর থানার একটি চৌকস টিম আমগ্রাম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি *ইমরান শেখ (৩২) পিং-মৃত লোকমান শেখ সাং- নরারকান্দি থানা-রাজৈর, জেলা-মাদারীপুর কে ৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।
এসআই/তরিকুল ইসলাম তারেক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজস্থান অফিসার ইনচার্জ বলেন আমাদের চলমান কার্যকরের মধ্যে এটাও একটি অংশ তিনি আরো বলেন মাদকের সাথে কোন আপস নেই এবং থানার কোন পুলিশ মাদকের সাথে সংশ্লিষ্ট থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।