
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
অদ্য ২০/০৯/২৫ খ্রি তারিখ ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু সাঈদ এর নেতৃত্ব মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধগতিরোধে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘাটাইল থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।