
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানে মো: আবুছালের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ২০সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ডৌয়াতলা বাজারে ইউপি সদস্য সহ সহস্ত্রাধিক নারী-পুরুষ ও এলাকার সুশীল সমাজ জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মান নষ্ট করার জন্য একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান,সেই সাথে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ।
এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ রেজাউল হক, সঞ্জীব হাওলাদার, রিনা বেগম সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডৌয়াতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ।
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল ৫ ঘটিকায় ভিজিডি কর্মসূচির আওতায় ৩০ কেজি চাল বিতরণের জন্য প্রস্তুতকৃত তালিকায় অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদারের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672