
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডের দৈলেরবাগ গ্রামে বিলে ডুবে ইসরাতজাহান রুবাইয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রুবাইয়া স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির ছাত্রী, দৈলের বাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে রুবাইয়া তার বড় বোন ইভা আক্তার (১৮) এর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে যায়। গোসল শেষে ইভা ছোট বোনকে তাড়াতাড়ি গোসল শেষ করে বাড়ি ফিরতে বলে। রুবাইয়া জানান, “তুমি যাও, আমি আসছি।” কিছু সময় পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ।
সোনারগাঁ থানা পুলিশ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।