
নাজমল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ এবার অনিশ্চিত। প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে নিষেধ করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা, যারা প্রতি বছরই এই টুর্নামেন্টে আগ্রহের সাথে অংশ নেয়।
প্রধান শিক্ষকের যুক্তি প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন, উপজেলা পর্যায়ে খেলার সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশেষ করে ফুটবল খেলার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শিক্ষকদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই তিনি তাদের খেলাধুলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়াঃ
শিক্ষার্থীরা জানায়, তারা প্রতি বছরের মতো এবারও এই আন্তঃস্কুল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী। কিন্তু প্রধান শিক্ষকের এই আকস্মিক নিষেধাজ্ঞায় তারা হতাশ। তাদের মতে, খেলাধুলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য জরুরি। তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যঃ
এ বিষয়ে কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের জন্যই আয়োজন করা হয় এবং তারা অবশ্যই এতে অংশ নেবে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি অবগত নন।
জাতীয় ক্রীড়া সমিতির নির্দেশঃ
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, উপ-অঞ্চল এবং জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাধ্যতামূলক।
এই পরিস্থিতিতে, কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আদৌ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে কিনা, তা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672