
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইটবাড়িয়া থেকে গাবতলা বাজার হয়ে মস্তকটানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ইটবাড়িয়া রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা পরিবার সদস্য মোসা. শারমিন রহমান বলেন, “প্রায় দুই যুগ ধরে এই রাস্তাটি বৃষ্টি-বাদলে চলাচলের অনুপযোগী হয়ে আছে। অসুস্থ মানুষ হাসপাতালে নেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া পর্যন্ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাই, দ্রুত এ সড়ক পাকাকরণের ব্যবস্থা করা হোক।”
স্থানীয়রা জানান, প্রায় ৩০ হাজার মানুষের একমাত্র যোগাযোগের পথ এই সড়কটি। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে ইটবাড়িয়া-গাবতলা-মস্তকটানা সড়ক পাকাকরণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672