
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্য খাতে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তার অন্যতম কারিগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ডা. আব্দুল বাতেনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে। রোগীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি চিকিৎসা সেবা চালু রাখার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন।
এছাড়া মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম, পরিবার পরিকল্পনা সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচিতে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সাধারণ মানুষ বলছেন—তিনি শুধু একজন ডাক্তার নন, বরং একজন প্রকৃত মানবসেবক।
ডা. আব্দুল বাতেনের প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে সাঁথিয়ার স্বাস্থ্য খাতে এখন এক ইতিবাচক পরিবর্তন এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা—তিনি এভাবেই জনগণের পাশে থেকে সেবামূলক কাজ চালিয়ে যাবেন।