
রাহাত শরীফ, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সব পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এ বছর উপজেলায় মোট ৫৩টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরি, রঙ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, এবারের পূজা আয়োজনে কোনো ধরনের সমস্যা বা বাধা নেই।

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা, সহযোগিতা ও সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে।
ফলে পূজারীদের মধ্যে উৎসবের আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।