
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনকে গরু চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে ২২/০৮/২৫ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানার এসআই রেজাউলের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মনিরকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল কাশেম আলী (কাশু) এর ছেলে।
পুলিশ জানায়, মনির আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। নরসিংদী সদর থানার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।