
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের সংগ্রামে সকলকে একত্রিত করার ঘোষণা জেলার অভিভাবক আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লার।
গত শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় ভাবে বরগুনা জেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করে তারই ফলশ্রুতিতে তিনি ঢাকায় অবস্থান করায় মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর তার ভেরিফাই ফেইসবুক পেইজ থেকে জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া প্রকাশ করেন
তিনি বলেন দীর্ঘ প্রতিক্ষার পর বরগুনা জেলার আহবায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা হওয়ায় জেলার নেতাকর্মীদের মধ্যো ব্যপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে,
সত্যিই যা আমাকে অভিভূত করেছে, এজন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আপসহীন নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি৷
কৃতজ্ঞতা জানাচ্ছি তারুণ্যের প্রতীক,জাতীয়তাবাদী আন্দোলনের প্রত্যেকটি স্তরে লক্ষ, লক্ষ নেতা কর্মীদের প্রেরণার প্রতীক, যার দূরদর্শী নেতৃত্ব এবং সাহসিকতা আমাদেরকে আগামীর পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাস যোগায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দের প্রতি,
যারা এই মহান দায়িত্ব পালনে আমার উপরে আস্থা রেখেছেন৷
আমি অভিনন্দন জানাই বরগুনা জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং সমর্থকদের, আপনাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা এবং দোয়া এই মহান দায়িত্ব পেতে আমাকে সহযোগিতা করেছে৷
আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে বরগুনাকে জাতীয়তাবাদী চেতনার দুর্জয় ঘাঁটিতে পরিণত করব ইনশাআল্লাহ৷
প্রিয় সহকর্মীবৃন্দ গত ১৬ বছর আওয়ামী লীগ এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, আওয়ামী দুঃশাসনে দেশের প্রতিটি স্তরে ন্যায়বিচার, আইনের শাসন ,গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছিল, তারা বারবার প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ ,নির্বাচন কমিশন সব কিছু দলীয়করণের মাধ্যমে জাতিকে গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছিল,
ভিন্নমতের নেতাকর্মী কে গুম ,খুন,মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারা অভ্যন্তরে অমানুষিক নির্যাতন এটি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার, আমরা হাড়িয়েছি আমাদের হাজার হাজার সহকর্মীকে তবুও সাহসের দীপ্ত শিখা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ রক্ত স্নাত সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই অশুভ শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছি, আমাদের লক্ষ্য এখন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করা৷
বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাই আমাদের দায়িত্ব অনেক বেশী৷
আমাদেরকে মনে রাখতে হবে,বিএনপি সাধারণ জনগণের দল, গুটিকয়েক সুবিধাবাদীর দল বিএনপি নয়৷
বরগুনাকে সন্ত্রাস,দুর্নীতি ,চাঁদাবাজ মুক্ত এবং জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে অচিরেই সবাই একত্রিত হবো ইনশাআল্লাহ৷
এর আগে গত ২১সেপ্টেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বরগুনা জেলা শাখায় মোঃ নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহিন সদস্য সচিব এবং মোঃ ফজলুল হক মাস্টারকে ১ম যুগ্ম আহ্বায়ক পদে কেন্দ্র থেকে নির্বাচিত করে তাদের দলীয় পত্রে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।