
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চান্দ্রাইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ খালাসীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি আয়োজনে পথ সভার আয়োজন করা হয়, পথসভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ,ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা বাহাউদ্দিন জিত, কালামৃধা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ আকন, ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা হাদিউজামান রাজু, আসাদ মাতুব্বর, ইসকান্দার মাতব্বর, কুদ্দুস মোল্লা, আজিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা ফরহাদ মাতুব্্বুরসহ অনেকে , প্রমুখ।