
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি
গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৫- খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ২৭২ জন হতদরিদ্র পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্যাগ কর্মকর্তা অনুময় চাকমার তত্ত্বাবধানে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।

প্রতি কেজি ১৫ টাকা দরে এই চাল বিক্রি করা হয়েছে, যা সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর খাদ্য চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।