
বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ মাঠে কে এম ওবায়দুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় নবকাম পল্লী কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন (ভার্চুয়ালী) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকার (ভারপ্রাপ্ত)।
এ সময় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নবকাম পল্লী কলেজ এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম – সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামসুল হুদা হুদু, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম – সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজন ফকির, যুবদল নেতা এনায়েত হোসেন,নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিলায়েত হোসেন লিটন, যুগ্ম – সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমুখ।হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। উদ্ধোধনী খেলায় কাশিয়ানীর মিরাজ চেয়ারম্যান একাদশ ২-১ গোলে ফরিদপুর সদরের কৃষ্ণনগর একাদশ কে পরাজিত করে পরবর্তি রাউন্ডে উন্নীত হয়।