
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যান্ট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন ( ফিটনেস) প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিস (সিএন আর এস) এর আয়োজনে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় বুধবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা জেলা পানি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএন আর এস এর প্রকল্প ব্যবস্হাপক সুবোধ বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রন্জন শীল, সভায় বক্তব্য রাখেন তালতলী কলেজের অধ্যক্ষ ও তালতলী উপজেলা পানি কমিটির সভাপতি আবদুর রহমান পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েল পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বরগুনা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ আলম, আতিক রহমান শিক্ষক বাকি বিল্লাহ সভা পরিচালনা করেন এনজিও সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
সভায় বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন শীল কে সভাপতি বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান কে সাধারন সম্পাদক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জাফর মো সালেহ কে সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট নার্গিস সুরমা কে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা পানি কমটি গঠন করা হয়েছে।
পানি কমিটি গঠন সভায় বক্তারা বলেন, পানির উৎস যাতে নিরাপদ থাকে সকলের জন্য তা ব্যবহার যোগ্য হয়। জেলে পরিবারে যারা রেনু পোনা ধরে তাদের অন্য কাজে নিয়োজিত করা এবং জেলেদের নিরাপত্তা মূলক লাইফ জ্যাকেট সহ অন্যন্য সুবিধা প্রদানের ব্যবস্হা করা সহ মৎস্য অবরোধের সময় জেলেদের সহযোগিতা আহবান জানান।