
নাজমুল আদনান টাঙ্গাইলঃ
ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের চৌরাশা বিটের বিভিন্ন এলাকায় স্থানীয় অনেক লোক প্রভাব খাটিয়ে সরকারি বনের জমি দখল করে ও নতুন ঘর নির্মাণ করেছেন।
এমনি একজন হলো চাম্বলতলা চান মিয়া তার ভাই বন বিভাগে চাকরি করার কারনে তিনি চৌরাশা বিটের চাম্বলতলা ১২ শতাংশ জায়গা দখল করে ঘর নির্মাণ করে।
স্থানীয়রা বলছেন, বিট অফিসের লোক জন আসছিলো তারা দেখে গেছে এবং এভাবে অনেক ঘর তুলে থাকে অনেক লোকজন অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে বনভূমি দখলের মহোৎসব চলছে।
সারেজমিনে গিয়ে দেখা গেছে চান মিয়া বনের জায়গা দখল করে টিন সেট ঘর নির্মাণ করছে।
এতে করে বনভূমি ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ।
এ বিষয়ের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন বলেন বিষয় টি তিনি অবগত নয়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
চৌরাশা বিট কর্মকর্তা রাসেল আহমেদ বলেন তিনি এবিষয় আবগত নয় বলে জানান।