
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজিব খাঁন
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার কারণে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে হাসপাতাল প্রাঙ্গণে হাঁটাচলা করা ছিল একপ্রকার কষ্টসাধ্য ব্যাপার।
এই পরিস্থিতি থেকে রোগী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে দ্রুত উদ্যোগ নেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি)। তাঁর তত্ত্বাবধান ও প্রত্যক্ষ নির্দেশনায় হাসপাতাল প্রাঙ্গণের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়। ফলে পানি নিষ্কাশনের সুব্যবস্থা তৈরি হয়েছে এবং হাসপাতালের ভেতরে আর জলাবদ্ধতা থাকছে না।
ফলে রোগী, চিকিৎসক ও সেবাদানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এখন থেকে চিকিৎসা নিতে এসে আর ভোগান্তি পোহাতে হবে না। এটি সত্যিই প্রশংসনীয় কাজ।
সহকারী কমিশনার (ভূমি) জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সমস্যার দ্রুত সমাধান করা জরুরি ছিল। প্রশাসনের দায়িত্বই হলো মানুষের কল্যাণে কাজ করা।
পুঠিয়া উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা—এমন কার্যকরী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়।