
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল-বরিশাল মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা উল্টে রাস্তার পাশে গাছের ওপর পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী আবদুল্লাহ, সুজন, জিহাদ ও চালক হাবিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে তিনজন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে যাত্রী আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “মহাসড়কের মাঝখানে সংস্কার কাজের বালুর স্তূপ ফেলে রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672