
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ৫২ তম গ্রীস্মকালীন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্ষায়ের ফুটবলে উপজেলা চ্যাম্পিয় হয়েছে সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি ফুটবল একাদ্বশ।
বৃহস্পতিবার বিকালে মহেন্দ্র নারায়ণ একাডেমী মাঠে ফাইনালে এম এখন একাডেমী ২-০ গোলে পোড়া দিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় ফুটবল একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদযাপানান্তে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, নগরকান্দা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলী মিঞা, পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মোল্যাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রেসক্লাবের যুগ্ন- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও সহকারী শিক্ষক বৃন্দ।
খেলায় ধারাভাষ্যে ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন।
খেলার রেফারির দ্বায়িত্ব পালন করেন এস এম ওমর আলী, সহকারী রেফারি ছিলেন হাসান রাহুল আল ফয়সাল, রমজান আলী ও মাহবুবুর রহমান। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।