
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
বিএনপির ১৮০ দিলের পরিকল্পনা নিয়ে পঞ্চগড় শহরে গণসংযোগ করেছে জেলা মৎসজীবি দল ও জেলা মহিলা দল।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে সদর উপজেলার জালাশী পাড়া থেকে জাতীয়তাবাদী মৎসজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগের আহবায়ক ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে গণ সংযোগ করা হয়।

এসময় জেলা মৎসজীবি দল ও জেলা মহিলা দলের নেতা-কর্মীরা বিএনপির ১৮০ দিনের পরিকল্পনার লিপলেট প্রতিটি বাড়িতে গিয়ে বিতরণ করে।
এসময় জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, জেলা মৎসজীবি দলের আহবায়ক খজির উদ্দীন, পৌর মহিলা দলের সভাপতি সেলিনা করিম, সাধারণ সম্পাদক সোমা আকতার, পৌর মৎসজীবি দলের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক আজিজার রহমান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সহ - সভাপতি আকবর আলী সাবেক জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সহ মৎসজীবি ও মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জাতীয়তাবাদী মৎসজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগের আহবায়ক ফরিদ আহম্মেদ মানিক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ও পঞ্চগড় -১ আসনের ধানের শীর্য়ের কান্ডারী ব্যারিস্টার নওশাদ জমিরের নিদের্শে বিএনপির ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবং লিপলেট বিতরণ করছি। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা-বোনদের হাতে এই লিপলেট বিতরণ করছি।
জেলা মহিলা দলের সভাপতি আরজুমান্দ বানু মুক্তি বলেন, আমরা নেতা-কর্মীরা বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে মা-বোনদের কাছে যাচ্ছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672