
পঞ্চগড় প্রতিনিধিঃ
বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে পঞ্চগড়ে ওয়াড ও গ্রাম কমিটি গঠনের লক্ষ্যে বিএনপির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে পঞ্চগড় উচ্চবিদ্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় সদরের ৪নং ওয়ার্ড বিএনপি।
এতে পঞ্চগড় পৌর বিএনপি সদস্য শামসুজ্জামান বিপ্লব, পৌর বিএনপির সদস্য আব্দুস শহীদ বাবু , খাজা নাজিমুদ্দিন সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা বলেন,,তারেক রহমানের নিদের্শে ও পঞ্চগড়-১ আসনের ধানের শীর্ষের কান্ডারী ব্যারিস্টার নওশাদ জমির এর নিদের্শে বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়।
এসময় পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমিরকে ধানের শীর্ষে ভোট দেয়ার বিএনপির ওয়াড ও গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদেরকর উৎসাহ করার আহবান জানান।