
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইলঃ
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারা দেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এর পরিচালনায় জেলার “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালে পরীক্ষার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো: জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ মোট ৪৮টি জেলায একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ৭৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।