
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হলো ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া’র পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে আমতলী চৌরাস্তা হোটেল টুয়েন্টি ওয়ান এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আমতলী উপজেলা ফারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা ফারিয়া’র সভাপতি তরিকুল ইসলাম সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামসুল হক সাইফুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিম্ময় হাওলাদার, আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, আমতলী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক মোঃ সোহাইবুল ইসলাম, কলাপাড়া ফারিয়া’র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আমতলী উপজেলা ফারিয়া’র সাবেক সভাপতি আতিকুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এ সময় আরও বক্তব্য রাখেন আমতলী ফারিয়া’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন নবীন, এবং সদস্য দেলোয়ার হোসেন ও সেলিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।