
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা (টাঙ্গাইল)
বাংলাদেশের গ্রামবাংলার মাঠ-প্রান্তর একসময় মুখরিত থাকতো হাডুডু খেলার উত্তেজনাপূর্ণ দৃশ্যপটে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-যুবক—সবার কাছে হাডুডু ছিল বিনোদন, আনন্দ ও শরীরচর্চার অন্যতম মাধ্যম। কিন্তু আধুনিক প্রযুক্তির দ্রুত বিস্তার, খেলাধুলার ধরণে পরিবর্তন এবং শহরমুখী জীবনযাত্রার কারণে ক্রমেই বিলুপ্তির পথে এই জাতীয় খেলা।
হঠাৎ করেই ২৮ সেপ্টেম্বার ২০২৫ সন্ধায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নুঠুর চর কাগুজি আটা মোর এই হাডুডু খেলার আয়োজন করেন একাবাসি
হাডুডু (আন্তর্জাতিক ক্ষেত্রে ‘কাবাডি’ নামে পরিচিত) শুধু একটি খেলা নয়; এটি ছিল গ্রামীণ সমাজের সামাজিকতা, বন্ধন আর ঐক্যের প্রতীক। গ্রামের হাট-বাজার কিংবা স্কুলের মাঠে নিয়মিত আয়োজন হতো হাডুডু প্রতিযোগিতা। ঈদ, পূজা কিংবা মেলার সময় হতো স্থানীয় বা আন্তঃগ্রাম টুর্নামেন্ট। জয়-পরাজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়তো পুরো গ্রামে।