
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গুর করালগ্রাস থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেনা বরগুনা। মৌসুমের শুরু থেকেই প্রান্তিক এলাকাটি অস্বাভাবিকভাবেই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়।
মঙ্গলবার ৩০সেপ্টেম্বর হাসাপাতাল সুত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বরগুনার ২জন এবং আমতলী ১জন সহ নতুন করে ৩জন মারা গেছে।
নিহতরা হলেন বরগুনা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের অসীম সরকার (৩৮)সদর উপজেলার কড়ইতলার নয়াকাটা এলাকার বাবুল রায় (৩৩) ও আমতলী উপজেলার আবদুল হক (৬৮) মারা গেছেন। জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে
৭ হাজার ৪৭১ জনে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন,নিহতদের মধ্যে ২জন সদর উপজেলা হাসপাতালে ও ১জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৩৭, আমতলী ২, বেতাগী ১, বামনা ৪, তালতলী ৫ ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯৬, আমতলী ৪, বেতাগী ৩, বামনা ১২, পাথরঘাটা ১৪ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৬ হাজার ১৫, তালতলী ১৯৪, বামনা ৩৪০, বেতাগী ১৫৯, আমতলী ১০৪ এবং পাথরঘাটা উপজেলায় ৬৫৯ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ৪০ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১১ জনের বাড়ি পাথরঘাটা, ৫ জনের বাড়ি বেতাগী ও ২ জনের বাড়ি আমতলী উপজেলায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672