
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার চর ভদ্রাসন সরকারি কলেজ মাঠে সম্পন্ন হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম সেমিফাইনাল। এতে অংশ গ্রহনকারী বিজেএম ফুটবল একাদশ চর চাঁদপুর স্পোর্টিং ক্লাব সদরপুর দলকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে অংশ গ্রহন করার যোগ্যতা অর্জন করলো।
খেলার প্রথমার্ধে চাঁদপুর স্পোর্টিং ক্লাব প্রথম গোলের দেখা পায় এরপর কুষ্টিয়া দল একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হন।দ্বিতীয়ার্ধে এসে কুষ্টিয়া দল আরও একটি গোলের মাধ্যমে শেষ পর্যন্ত বিজয়ী দল হিসাবে ফাইনালে খেলার সুযোগটি নিশ্চিত করতে সক্ষম হন।
আজকের খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল,খেলার বিরতিকালীন সময়ে তিনি মাঠে উপস্থিত দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী, সাবেক সহসভাপতি নুরুল হক মোল্লা, সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা, সদস্য আরমান আলী শিকদার, সদস্য ওবায়দুল বারী দিপু খান,সদস্য আঃ কাদের মাষ্টার সদস্য আঃ আলী মৃধা,সদস্য দিদারুল ইসলাম সেন্টু মাস্টার, সদস্য আলমগীর হোসেন মোল্লা, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা সহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। আজকের খেলায় রেফারি ছিলেন ফাহিম আহমেদ সহযোগী রেফারি ছিলেন রুবেল হোসেন ও নাসির হোসেন। ধারা বর্ণনায় ছিলেন নজরুল ইসলাম, মোজাফফর হোসেন জাফর ও সাজ্জাদ হোসেন সাজু।
খেলায় সার্বিক দায়িত্ব পালন করেন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক উহাব মোল্লা, পরিচালনা করেন দিদারুল ইসলাম সেন্টু মাস্টার ও মামুনুর রহমান মামুন। সভাপতিত্ব করেন আমজাদ হোসেন প্রামাণিক।