
মোঃ সুমন খান রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে ২ গাইন্দ্যা ইউনিয়নের ঝুলন্ত ব্রীজ পাড়া মাঠে ঝুলন্ত ব্রীজ পাড়া একতা সংঘের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা সুপার ফাইভ ২-১গোলে উপজেলা সদর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।
অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক লাছিমং মারমা প্রমুখ।
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।