
ক্রাইম রিপোর্টার: মোঃ রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিট থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
নিরাপদ পরিবেশ নিশ্চিতে নির্দেশনা পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উপভোগের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় প্রশাসনের সহযোগিতা
এ সময় তার সঙ্গে ছিলেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক, সচেতনকর্মী ও সাংবাদিক ফিরোজ আলম।
পূজা উদযাপন কমিটির কৃতজ্ঞতা
অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার জানান, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।