
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেছেন, “যুবকরা ধর্মীয় কাজে যেমন আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে, তেমনি বেশি বেশি সময় পড়াশোনার টেবিলেও দিতে হবে। শিক্ষার্থী ও যুবকদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সবাই মিলে দেশকে রক্ষা করবো, গড়বো এবং একসাথে ভালো থাকবো।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় পটুয়াখালীর বাউফলের ৬৪টি পুজা মণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুজা উদযাপন কমিটির সভাপতি সনজিৎ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর, বাউফল থানার ওসি আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালীবাড়ি কার্যকরী কমিটির সভাপতি জীবনকৃষ্ণ সাহা, সহ-সম্পাদক শংকর কুমার বনিক, কোষাধ্যক্ষ লিটন সাহা, কেবিনেট সদস্য সুসান্ত কুমার সাহা, যুব কমিটির সভাপতি নিলয় কুমার বনিক ও সম্পাদক উৎপল সাহা প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672