
পঞ্চগড় জেলা প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরানঃ
পঞ্চগড় শহরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছে জেলা যুবদল নেতারা।
মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে একটি দল পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, পঞ্চগড়-১ আসনের ধানের শীর্যের কান্ডারী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনের ধানের শীর্ষের কান্ডারী ফরহাদ হোসেন আজাদ উনাদের পক্ষ থেকে, পঞ্চগড়ের যিনি রুপকার ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় জেলা যুবদল,থানা যুবদল,পৌর যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।