
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ থানায় বহু অভিযোগ জমা থাকা সত্ত্বেও সঠিক ও দ্রুত তদন্ত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ করার পরও বেশিরভাগ অভিযোগ এর অগ্রগতি নেই। কিছু অভিযোগে তদন্ত শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।
এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সময়মতো তদন্ত না হওয়ায় নানারকম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, থানার তদন্ত কার্যক্রমে গতি আনা জরুরি। অন্যথায় অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “জনবল ঘাটতির কারণে টহল ও নজরদারিতে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672