
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বৃহস্পতিবার সারাদেশের ন্যায় এখানেও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসবে দূর্গা দেবীকে বিসার্জনের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে।
সন্ধ্যা সাতটার দিকে দেবীকে বিসার্জন দেবেন ভক্ত বৃন্দা।
এবছর নগরকান্দায় মোট ৬১ টিকে পূজা মন্দিরে পূজারীরা তাদের পূজা অর্পণ করেন।
পূজারীরা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা অর্পণ করেন, এছাড়া জেলা সদর বা পার্শ্ববর্তী উপজেলায় গিয়েও তারা পূজা মন্দির দেখা ও পূজা অর্পণ করেছেন। ষষ্ঠী হতে দশমী প্রর্যন্ত প্রতিদিন প্রতিটি মন্দিরে ভক্ত বৃন্দদের প্রচুর ভীর লক্ষ করা গেছে। প্রতিটি মন্ডপকে অপরূপে আলোকসজ্জায় সজ্জিত করা হয়ে ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা লগ্নে ভক্ত বৃন্দদেরকে কাঁদিয়ে দেবি দূর্গা দোলায় চড়ে গমন করবেন। তিনি এবার এসেছিলেন হাতিতে চড়ে।
দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি মন্দিরের আশে পাশে বসেছে বাচ্চাদের খেলনার দোকান, মাটির পুতুলরের দোকান, কসমেটিক, খই, মিষ্টান্নের দোকানসহ বিভিন্ন পসরায় সাজানো হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, দেবী বিসার্জন দেওয়া পর্যন্ত প্রযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, সকল সরকারী নিয়মকানুন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও মন্ডপ পরিচালনা কমিটির লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে, এর ব্যাত্রায় হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।