
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে হিন্দু সম্প্রদয়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার পুজামন্ডপ পরিদর্শন করলেন আমতলী ক্যাম্প নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাব্বর আহমেদ।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম ও সমন্বিতভাবে নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে হিন্দু সম্প্রদয়ের পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাক্ষিত ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পাশাপাশী স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃংলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করছে নৌবাহিনী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আমতলীসহ তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে কমান্ডার আমতলীতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মাঠপর্যায়ের প্রস্তুত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম । এ সময় তিনি পুলিশ, ও অন্যান্য বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন ।