
রাহাত শরীফ, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে শারদীয় দুর্গাপূজার নবমীতে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। পূজামণ্ডপগুলোতে সকাল থেকে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা, ঢাকের শব্দ আর ভক্তিমূলক গানের সুরে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই কর্মকর্তারা পূজামণ্ডপগুলো পরিদর্শন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ভক্ত-দর্শনার্থীরা জানিয়েছেন, এ বছর আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ায় তারা নিশ্চিন্তে পূজা উপভোগ করতে পারছেন। পূজা উদযাপন নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের এ ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।