
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার সকল পুজা মন্ডবে স্পেন বিএনপির সহসভাপতি প্রবাসী ইউনুছ আলী প্রামাণিকের পক্ষে অনুদানের টাকা বিতরন করা হয়েছে। জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের পরামর্শ ও অনুপ্রেরণায় তিনি এ অনুদান বিতরন করেন।
উপজেলার মোট ১৩ টি পুজামন্ডবে প্রতি মন্ডবে তিন হাজার টাকা এবং দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির সদস্যদের তিনি একই সময় বখশিশ প্রদান করেন।
এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটির সদস্য দিদারুল ইসলাম সেন্টু মাস্টার ও তার বড় ভাই আমজাদ আলী প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তত কমিটির সদস্য নুরুল হক মোল্লা, আঃ কাদের মাস্টার, মোঃ কুদ্দুস আলী ( সাবেক সাধারণ সম্পাদক) , আলী মৃধা, আরমান আলী শিকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ আলী প্রামাণিক, ফজল প্রামানিক, শওকত হোসেন মাস্টার, লুৎফর রহমান, মজিবর খালাসী,মোঃ ফারুক, বশির প্রামানিক নুরুল ইসলাম হিরু,রফিকুল ইসলাম, মেহেদী হাসান মোল্লা, মোকছেদ মৃধা ও মান্নান খালাসী।