
পঞ্চগড় জেলা প্রতিনিধি, মো আরিফুল ইসলাম ইরানঃ
পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুস্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করে ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি।
হাড়িভাসা ইউনিয়নের ১নং ওয়াডের সভাপতি আমিনুর রহমান সরকার ডাবলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ।

এসময় বত্তব্য রাখেন,সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলসহ নেতা-কর্মীরা।
পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ বলেছেন,হাড়িভাসা ইউনিয়নে ব্যারিস্টার নওশাদ জমির এবং ধানের শীর্ষের বাহিরে ৯ অক্টোবর হাড়িভাসা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সমাবেশের পরে আর কেউ থাকবে না বলে জানান। তিনি আরো বলেন, আপনারা জানেন একটি দল ওমালা ভিত্তিক দল জামায়াতে ইসলাম আমাদের বন্ধু ছিলো ২০ /৩০ বছর। আমরা তাদের ছেলের মতো রক্ষা করে ছিলাম। তারা আজকে আমাদের প্রতিদ্বন্ধী হয়ে দাড়িযেছে। আমরা তাদেরকে বুকে রেখেছিলাম। তারা আমাদের প্রতিদ্বন্ধী হয়ে দাড়িয়ে ছিলো। এখন আমাদের প্রতিদ্বন্ধী হয়ে দাড়িয়েছে। আমরা তাদেরকে ভয় করি না।
শুধু আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের মা-বোনদেরকে সাবধান রাখতে হবে। যে মা-বোনেরা এই যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তালিম করে যায়। আজকে থেকে আপনাদের মা-বোনদের সবাইকে তালিমে পাঠাবেন। যদি তালিম হয়, সব জায়গায় তালিমে পাঠাবেন।
তালিমের বক্তব্য শুনবেন, কুরআন, হাদিসের কথা শুনবেন। ভোটের কথা বললে প্রতিবাদ করবেন।
তিনি বলেন, ধর্ম ভিত্তিক রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে সৌহার্দ্য, হিন্দু, মুসলিম ভাই ভাই সবাই মিলে এবার ধানের শীর্ষে ভোট চাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই থাকি। সবাইকে নিয়ে আমাদের দেশ পরিচালনা করতে হবে। আগামী ৯ অক্টোবর যদি হাড়িভাসায় ভূমিকম্প হয় ৯ তারিখে আপনাদেরকে প্রমাণ করতে হবে হাড়িভাষা ইউনিয়ন ধানের শীর্ষের ঘাটি, ব্যারিষ্টার জমির উদ্দীন সরকারের ঘাটি,ব্যারিস্টার নওশাদ জমিরের ঘাটি।
এসময় পঞ্চগড় জেলা বিএনপি, জেলা ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,ওলামা দল, ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।