
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়ক থেকে তাদের আটক করা হয়।
অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন, জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
আটকরা হলেন, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭)। এছাড়া ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।
জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672