
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন প্রতিনিধি
চর ভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ৮ অক্টোবর সকাল ১১টায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রীদের অংশ গ্রহনে একটি বিশেষ রেলি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়, চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নেতৃত্বে এ রেলিতে বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা অনুষ্ঠিত হয়
আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা উন্নয়ন সহায়ক মনসুর সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার এয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, তথ্য আপা মনিকা বসু এবং রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফাতিহা ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ গ্রহন করেন স্হানীয় গণমাধ্যম কর্মী আব্দুস সবুর মোল্লা ও লিয়াকত হোসে।