
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মতো বড় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেই সাপের এন্টিভেনম! ফলে এন্টিভেনম সংকটে প্রাণ হারালেন এক রোগী।

জানা যায়, বুধবার সকালে ঘাটাইল উপজেলার এক ব্যক্তি সাপের কামড়ে আহত হন। দ্রুত তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ জানায়, সেখানে সাপের কামড়ের প্রতিষেধক এন্টিভেনম নেই। পরে রোগীকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু যানজটে আটকে পড়ে অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করার পরও বাঁচানো যায়নি তাকে। রাত ১২টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের প্রশ্ন— টাঙ্গাইলের মতো একটি জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে যদি এন্টিভেনম না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?
স্বাস্থ্য বিভাগের প্রতি স্থানীয়দের আহ্বান— অবিলম্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হোক, যেন আর কোনো জীবন এভাবে অকালে নিভে না যায়।