
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়নে জেলেদের মাঝে জন প্রতি ভিজিএফ এর ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
বুধবার ৮অক্টোবর বেলা ১০ঘটিকায় ০১নং গুলিশাখালী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়,বিতরনে নৌবাহিনী আমতলী কন্টিনজেন্ট এর সদস্যরা উপস্থিত ছিলেন, সাথে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস, মৎস্য অফিসের ফিল্ড ফেসিলিটেটর মো: আরিফুর রহমান,ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আকন সহ ইউ.পি সদস্য সদস্যা বৃন্দ।
গুলিছাখালী ইউনিয়নে ১৬৯০ জন জেলেদের মাঝে জন প্রতি ২৫কেজি করে ৪২.২৫ মে.টন চাল দেয়া হয়।
এর আগে ৮ই অক্টোবর বুধবার ০৩ নং আঠারো গাছিয়া ইউনিয়নে ৯১৭ জন জেলেকে ২৫ কেজি করে ২২.৯ মে.টন চাল দেয়া হয়, চাল দেয়ার সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার সেলিম মাহমুদ,মৎস্য অফিসের ফিল্ড ফেসিলিটেটর,ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন সহ ইউ.পি পরিষদের সদস্যরা।