
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়) উদ্যোগে রাজশাহীর মোহনপুর উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মমতাজ আহমেদ এনডিসি, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহানা সারমিন, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা; জনাব শাহনাজ বেগম নীনা, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); জনাব এস এম নাজিমুল ইসলাম, যুগ্মসচিব ও উপ-প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); এবং জনাব মোছাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জোবায়দা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মোহনপুর উপজেলা, রাজশাহী।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি আজ নারীর জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার। সমাজে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে নারীদের সচেতনতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে নারীরা যেন তথ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক ন্যায্যতার সুযোগ পান, সেদিকেই সরকারের অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও তথ্যকেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আয়োজনে: তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্র মোহনপুর, রাজশাহী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672