
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেরা প্রতিনিধিঃ
‘আমাদের একাত্মতা সকল ইতিবাচক কাজের সাথে’ শ্লোগান ধারণ করা সংগঠন স্বপ্ন ছায়ার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক, সংগঠনের উপদেষ্টা গাজী নজরুল ইসলাম ফয়সাল।

সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজীর সভাপতিত্বে সংগঠনের দুইজন উপদেষ্টাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত উপদেষ্টারা যথাক্রমে বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব্ আলম শিকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাইফুল ইসলাম মৃধা,সহ- সভাপতি মোঃ রাসেল হাওলাদার সহ-সভাপতি ও এটিএন নিউজের সাংবাদিক মোঃ সোহাগ বিশ্বাস, সহ- সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান,মোঃ বসির উদ্দিন হাওলাদার প্রচার সম্পাদক সম্পাদক,মোঃ সজল বিশ্বাস সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ খান যুব বিষয়ক সম্পাদক, ইলিয়াস হোসেন সহ অর্থ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য, মোঃ ফেরদৌস মুসল্লী সদস্য, মোঃ রাকিবুল ইসলাম সদস্য মোঃ হেলাল উদ্দিন সদস্য , মোঃ আব্দুল আলিম সদস্য,মোঃ মাসুদ গাজী সদস্য সহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিল।
আরো উপস্থিত ছিলো মোঃ শামীম মল্লিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাইদ বাহার, অ্যাডভোকেট মেহেদী হাসান,মেঃ জহিরুল ইসলাম, মোঃ আবু সালে,মোঃ মাহাতাবুর রহমান
সকল ইতিবাচক এবং মানবিক কাজে নিজেদের সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।