
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার ১৯১ পাতায় এমন একটি মানচিত্র প্রকাশ করে টাংগাইল ও কিশোরগঞ্জ জেলা কে আবারো তাদের পূর্বের ঠিকানা ময়মনসিংহ (বিভাগ) এ যুক্ত করার একটি প্রস্তাবনা দেয়া হয়েছে!
প্রস্তাবনা আসলে অনেক দিক বিবেচনায় হতে পারে। কিন্তু এর রিস্ক বেনিফিট রেশিও বিবেচনা করা প্রয়োজন।
এই প্রস্তাবনা কিশোরগঞ্জের জনগনের মতামতের প্রতিফলন হবে কি না সে বিষয়ে জানা নেই তবে টাংগাইলের কোন অংশের মানুষের এমন ইচ্ছে নেই যে তারা আবার ময়মনসিংহে ফিরতে চায়।
তার জনমত গুরুত্ব বিবেচনায় এই প্রস্তাব কেবলই একটি প্রস্তাব বলাই বাহুল্য।
টাংগাইলের মানুষ এর আগেও এমন প্রস্তাবনা কে প্রত্যাখ্যান করেছে এবারও তার ব্যাতিক্রম নয়।
তাই টাংগাইল কে আর ময়মনসিংহ বিভাগে নয়!