
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ফয়জুল করিম কর্তৃক পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে সুভংকরের ফাঁকি বলার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১২অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী বরগুনা জেলার ওলামা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশের আয়োজন করে।উক্ত বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা ও অংগ সংগঠন অংশগ্রহণ করে।
বরগুনা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ জালাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পান্না, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, আবুল কালাম আজাদ, রাজিবুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব প্রমুখ।
বক্তারা পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।