
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় নিজের ভাইকে ফাঁসাতে ঘরে আগুন লাগালেন বোন তানিয়া আক্তার।
রোববার রাতে উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে জানাগেছে আপন বোন তানিয়া আক্তারের সাথে ভাই রাসেল মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন, তারই সূত্রে তানিয়া এ ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে।
রাসেল মিয়া বলেন, আমার বোন ডিভোর্সী হওয়ায় আমি আমার বাড়িতে থাকতে দিছি, আমি পরিবার নিয়ে ফরিদপুরে থাকি গত রাতে হঠাৎ ফোন আসে বাড়িতে আগুন লেগেছে, আমি সকালে বাড়িতে এসে জানতে পারি আমার বোন তানিয়া আক্তার আমাকে ফাঁসাতে ঘরে আগুন দিয়ে আমার নামে মামলা করতে থানায় গেছে, তানিয়ার সাথে আমার যায়গা জমি নিয়ে বিরোধ চলছে অনেক দিন যাবৎ।
তানিয়া আক্তার বলেন আমার ভাই ঘরে আগুন দিয়ে আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ভাই বোনসহ ঐ পরিবারের আরো লোকজন আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে। তবে ভাই বোন যার যার জায়গা থেকে একে অপরকে দোষারোপ করছে। দেখি আসল ঘটনাটি কি এবং সমস্যাটার সমাধান করা যায়কিনা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, রান্না ঘরের কিছু খড়ি আগুনে পুরেছে, ঘটনাটি পারিবারিক যায়গা জমি নিয়ে ঘটেছে। তবে সঠিক তথ্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।