
আনিসুর রহমান সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, মশা নিধনে নিয়মিত ফগিং বা লার্ভা ধ্বংসের মতো কার্যক্রম নেই। স্বাস্থ্যকর্মীরাও সচেতনতা তৈরিতে মাঠে সক্রিয় নন। এর ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভা ও উপজেলা প্রশাসনের মধ্যে কোনো সমন্বয় নেই। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়লেও প্রশাসনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
এলাকাবাসী দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদার ও নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছে।