
কামরুজ্জামান সোয়েব, টাংগাইলঃ
টাংগাইল-৩ (ঘাটাইল) শান্ত ঘাটাইল কে ধীরে ধীরে অশান্ত করে তোলা হচ্ছে । ঘাটাইলের জনগণ অতন্ত শান্তি প্রিয় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা, মা/রা/মা/রি, হা/ ম/ লা, মা/ম/লা, গু/ম, খু/নে/র রাজনীতি আর দেখতে চায়না।

১৯৮৯ সাল থেকে ঘাটাইল বি,এন,পি শান্তি প্রিয় ভাবেই চলে আসছে। এর মধ্যে ৪ বার এম,পি নির্বাচিত হয়েছে,বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। বিগত সময় আওয়ামীলীগের আমলে তাদের গ্রুপিংয়ের কারনে অসংখ্য সাধারণ জনতাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তাদের ২ গ্রুপিংয়ের কারণে শান্তি প্রিয় ঘাটাইল অশান্ত হয়ে পরেছিলো। যার ভুক্তভোগী হতে হয়েছে সাধারণ জনতাকে।
আমরা কখনোই চাইনা রাজনৈতিক প্রতিহিংসা, গ্রুপিংয়ের কারণে আহত বা কেউ অকাল্য মৃত্যু/বরণ করুক। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবেই। তবে তা হতে হবে সম্প্রীতি, সহনশীলতা মনবতার কল্যাণ ও সুষ্ঠু ধারার রাজনীতি দিয়ে। আমরা সবাই মিলে একটি সম্প্রীতি, সহনশীলতা ও মানবতার ঘাটাইল গড়ে তুলতে চাই।বিগত খালেদা জিয়ার সরকারের উন্নয়নের ধারাকে বহমান রাখতে চাই।
তাই বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আওয়ামীলীগের দেখানো পথে হাটবেন না। নিজেদের দলিয় কোন্দলে শান্ত ঘাটাইল কে অশান্ত করে তুলবেন না। কোনো নেতার কথায় কোরো উপর আক্রমণ করে নিজের জীবন কে কেউ মৃত্যুর কোলে ঠেলে দিয়েন না। হা/ম/লা, মা/ ম/ লা, নির্যাতন কখনোই কোনো রাজনৈতিক দলের আদর্শ নয়। তাই আপনারা আপনাদের দলের আদর্শ কে ধারণ করুণ এবং দলিয় সিধান্তের অপেক্ষায় থাকুন। সেই সাথে দেশের বৃহত রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সহঅবস্থান নিশ্চিত করে। সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।সর্বপরি ঘাটাইলের উন্নয়ন ও শান্তি চাই।