
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় দিনব্যাপী এসিআই মটরস লিঃ এর সোনালিকা ডে ২০২৫ এর বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্মানিত গ্রাহক, চালক এবং ডিলারদের নিয়ে ১৩ অক্টোবর সোমবার এসিআই মটরস লিঃ এর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান এসিস্ট্যান্ট জেনারেল বিধান চন্দ্র দাস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। নকলা উপজেলার জালালপুরে পুরাতন কল্পনা সিনেমা হল মাঠে ফ্রি ট্রাক্টর সার্ভিস, ডিসকাউন্ট মূল্যে স্পেয়ার পার্টস বিক্রয়, নতুন ট্রাক্টর বুকিংয়ে আকর্ষণীয় পুরস্কার, আগত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা, র্যাফেল ড্র সহ নানা কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুঠানে বিধান চন্দ্র দাস বলেন, সিজনের পূর্বেই গ্রাহকরা যাতে তাদের ট্রাক্টরটি ভালভাবে সার্ভিস করিয়ে নিতে পারে, এসিআই মটরস লি. সূচনা লগ্ন থেকে কৃষি ও কৃষকের পাশে নিত্য নতুন প্রযুক্তি নিয়ে কৃষিকাজে কৃষকদের সহযোগিতা করে আসছে। দিনব্যাপী এই অনুঠানে উপস্থিত ছিলেন শেরপুর এরিয়ার সম্মানিত গ্রাহক, চালক, ডিলার এবং কোম্পানীর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিনোদনের জন্য খেলাধুলা, পুরষ্কার বিতরণ এবং বাউল সংগীতের আয়োজন করে প্রতিষ্ঠানটি