
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়দেব কুমার সরকার, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য নাইমুর জামাল বিশ্বাস, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ অন্যান্নরা।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী একাডেমি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক উপদেশ দেওয়া হয় এবং সঠিক ভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।