
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার দুপুর ২.৩০ ঘটিকায় শেরপুর জেলার নকলা উপজেলার নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের বকুল সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় মাদক, সন্ত্রাস, পৌরঃ শহরে যানজট, ট্রাফিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, হাসপাতালে জনগণের সেবার অগগ্রতি সহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এইসময় উপস্থিত বক্তব্য রাখেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গণ ও নকলা থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, নকলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , বিএনপির সদ্য সাবেক আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, নকলা উপজেলা জামায়াতের আমির সারোয়ার আলম, সাংবাদিক মোঃ মামুন মিয়া, শফিউজ্জামান রানা, সহ আরও অনেকেই ।