
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন উপজেলা প্রতিনিধি
চর ভদ্রাসনে সম্পন্ন হলো উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় স্হানীয় চর ভদ্রাসন সরকারি কলেজ মাঠে ফাইনালে উত্তির্ন চর হরিরামপুর ইউনিয়ন একাদশ দল বনাম গাজিরটেক ইউনিয়ন একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে গাজিরটেক দল একটি গোলের দেখা পেয়ে এগিয়ে গেলে সেটি চর হরিরামপুর দল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে দ্বিতীয়ার্ধে গাজিরটেক দল আরও একটি গোল করে নিজেদের বিজয় নিশ্চিত করতে সক্ষম হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রজি উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারি, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন মৃধা এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
আজকের খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন সাইফ দোহা সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান সৈকত,মিরাজ শেখ।উক্ত খেলায় একটি গোল করেন গাজিরটেক দলের ৫ নং প্লেয়ার আসলাম ও ১৮ নং প্লেয়ার রাতুল।সেরা খেলোয়াড়ের শিরোপা পান রাতুল হোসেন। আজকের ফাইনাল খেলাটিতে ধারা বর্ণনায় ছিলেন মোজাফফর হোসেন জাফর ও সাজ্জাদ হোসেন সাজু।
খেলায় সভাপতিত্ব করেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।